EiParay

ব্যবহারের নিয়ম

শেষ বদলানো হয়েছে: ৯ অক্টোবর ২০২৬

EiParay ব্যবহার করার আগে নিয়মগুলো একবার পড়ে নিন। Account খুললে বা সাইট ব্যবহার করলে ধরে নেব আপনি এগুলো মেনে নিচ্ছেন। নিয়ম খুব বেশি না, আর বেশিরভাগই সাধারণ বুদ্ধির কথা।

EiParay আসলে কী

EiParay এমন একটা জায়গা যেখানে বাড়িওয়ালারা খালি বাসার খবর দেন, আর ভাড়াটিয়ারা খোঁজেন। আমরা নিজেরা বাসার মালিক না, দালাল না, আর ভাড়ার চুক্তিতেও কোনো পক্ষ না। কথা বলা, বাসা দেখা, দরদাম আর চুক্তি — সব আপনারা নিজেরা করবেন।

বাসা খোঁজা আর post করা — দুটোই এখন পুরোপুরি ফ্রি। আমরা কোনো commission নিই না।

Account

  • Account খুলতে ১৮ বছর বা তার বেশি হতে হবে।
  • নিজের সঠিক নাম আর নিজের email দিন। অন্যের নামে account খুলবেন না।
  • Password কাউকে বলবেন না। আপনার account থেকে যা করা হয়, তার দায় আপনার।

বাসা post করলে

  • শুধু সত্যিকারের, এখন ভাড়া দেওয়া যায় এমন বাসা post করুন।
  • বাসার সাথে আপনার সম্পর্ক — Owner, Caretaker, প্রতিনিধি নাকি Agent — সত্যি করে লিখুন। দালাল হয়ে Owner লেখা চলবে না।
  • ভাড়া, রুম, সুবিধা — যা লিখবেন তা যেন ঠিক হয়। কিছু বদলালে post-ও বদলে দিন।
  • ছবি হতে হবে ওই বাসারই, আর আপনার তোলা বা ব্যবহারের অনুমতি থাকা।
  • বাসা ভাড়া হয়ে গেলে post-এ “ভাড়া হয়ে গেছে” করে দিন। মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করব বাসা এখনো খালি কি না — উত্তর না পেলে ২১ দিন পর post নিজে থেকে সরে যাবে।
  • ধর্ম, জাত বা এমন কোনো কারণে কাউকে বাদ দেওয়ার কথা লিখবেন না।

আপনার দেওয়া লেখা আর ছবি EiParay-তে দেখানো, share card বানানো আর সাইটের প্রচারে ব্যবহারের অনুমতি আমাদের দিচ্ছেন। মালিকানা আপনারই থাকে — post মুছে দিলে আমরাও ব্যবহার বন্ধ করি।

যা করা যাবে না

  • ভুয়া বাসা, বা অন্যের বাসা তাঁর অনুমতি ছাড়া post করা
  • বাসা দেখানোর আগেই advance বা “booking fee” চাওয়া
  • সাইট থেকে পাওয়া নম্বরে বিরক্ত করা, spam করা, বা নম্বর অন্য কাউকে দেওয়া
  • Robot বা script দিয়ে সাইট থেকে তথ্য তুলে নেওয়া
  • কাউকে হয়রানি, হুমকি বা প্রতারণা করা
  • সাইটের নিরাপত্তা ভাঙার চেষ্টা করা

যাঁরা বাসা খুঁজছেন

আমরা চেষ্টা করি তথ্য যেন হালনাগাদ আর সত্য থাকে, কিন্তু প্রতিটা বাসা আমরা নিজে গিয়ে দেখি না। তাই বাসা নিজে দেখুন, বাড়িওয়ালার সাথে সরাসরি কথা বলুন, আর বাসা না দেখে কাউকে টাকা পাঠাবেন না। সন্দেহজনক কিছু চোখে পড়লে post-এ “Report করুন” চাপুন।

আমরা যা করতে পারি

  • নতুন post live হওয়ার আগে আমাদের team দেখে নিতে পারে।
  • নিয়ম ভাঙলে post সরিয়ে দিতে, লুকিয়ে রাখতে বা account বন্ধ করে দিতে পারি। সাধারণত কারণটা জানিয়ে দিই।
  • সাইটের কোনো অংশ বদলাতে, নতুন কিছু যোগ করতে বা বন্ধ করতে পারি।

দায়ের সীমা

Post-এর তথ্য দেন যিনি post করেছেন, আমরা না। তাই সেই তথ্য ভুল হলে, বা বাসা নিয়ে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে কোনো ঝামেলা হলে, তার দায় EiParay নিতে পারে না।

সাইট মাঝে মাঝে বন্ধ থাকতে পারে বা ভুল দেখাতে পারে। আমরা দ্রুত ঠিক করার চেষ্টা করি, কিন্তু সবসময় চালু থাকার নিশ্চয়তা দিতে পারি না।

Account বন্ধ করা

যেকোনো সময় Account পাতার নিচ থেকে নিজের account মুছে ফেলতে পারেন। কী কী মুছে যায়, তা Privacy Policy-তে লেখা আছে।

আইন

এই নিয়মগুলো বাংলাদেশের আইন অনুযায়ী চলবে।

নিয়ম বদলালে

নিয়ম বদলালে এই পাতায় তারিখসহ জানিয়ে দেব, বড় বদল হলে email-এও। বদলের পরও সাইট ব্যবহার করলে ধরে নেব নতুন নিয়ম মেনে নিচ্ছেন।

আমাদের লিখুন

প্রশ্ন, পরামর্শ, বা কোনো post নিয়ে সমস্যা — যা-ই হোক জানান। যত দ্রুত পারি উত্তর দিই।

iPhone-এ EiParay রাখবেন যেভাবে

  1. Safari-র নিচে Share বোতাম (□↑) চাপুন
  2. তালিকা থেকে “Add to Home Screen” বেছে নিন
  3. উপরে “Add” চাপুন — ব্যস!

Home screen-এ EiParay-র icon আসবে, App-এর মতোই খুলবে।