EiParay

Privacy Policy

শেষ বদলানো হয়েছে: ১৩ অক্টোবর ২০২৬

EiParay বানানো হয়েছে ফেনীতে ভাড়া বাসা খোঁজা আর ভাড়া দেওয়া সহজ করার জন্য। এই কাজ করতে গিয়ে আপনার কিছু তথ্য আমাদের রাখতে হয়। কী রাখি, কেন রাখি, কে দেখতে পায়, আর আপনি নিজে কী করতে পারেন — সোজা ভাষায় এখানে লিখে রাখলাম।

ছোট করে বললে: আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনের কাজে লাগাই না, আর আপনি চাইলে নিজেই সব মুছে ফেলতে পারেন।

আমরা কী কী তথ্য রাখি

  • Account খুললে: আপনার নাম, mobile নম্বর বা email (বা দুটোই), আর password। Password এমনভাবে রাখা হয় যে আমরাও আসল password দেখতে পাই না। Google দিয়ে Account খুললে Google থেকে শুধু আপনার নাম, email আর Google account-এর একটা ID পাই — অন্য কিছু না।
  • বাসা post করলে: বাসার ঠিকানা, map-এ জায়গা, ভাড়া, ছবি, আর যোগাযোগের নাম ও নম্বর।
  • বাসার request দিলে: কোন এলাকায়, কত ভাড়ার মধ্যে, কেমন বাসা খুঁজছেন, আর আপনার লেখা note।
  • সাইটে আপনি যা করেন তার কিছুটা: কোন বাসা Save করেছেন, কোন বাসার নম্বর দেখেছেন, কোন post report করেছেন।
  • মিস্ত্রি বা গ্যাসের অর্ডার দিলে: কী কাজ, এলাকা ও বাসার ঠিকানা, mobile নম্বর, আপনার নাম আর note (দিলে), আর কাজ শেষে আপনার মতামত। যে মিস্ত্রিকে কাজটা দেওয়া হয় শুধু তিনি আর আমাদের team আপনার ঠিকানা ও নম্বর পান। দেড় বছর পর নম্বর, নাম, ঠিকানা আর note মুছে ফেলা হয়; শুধু কাজের হিসাব (কী কাজ, কোন এলাকা, দাম, তারিখ) থাকে।
  • জরুরি নম্বরে “ভুল জানান” দিলে: কী ভুল আর আপনার লেখা ছোট নোট (login করা থাকলে কে পাঠিয়েছেন)। এটা শুধু আমাদের team দেখে, আর আপনার IP address রাখা হয় না।
  • নিরাপত্তার জন্য: কোন browser বা phone থেকে login করেছেন, আর IP address।

ছবি upload করলে ছবির ভেতরে লুকিয়ে থাকা তথ্য — যেমন ছবিটা কোথায় তোলা বা কোন phone দিয়ে — আমরা মুছে ফেলি।

কেন রাখি

  • আপনাকে login করিয়ে রাখতে আর account নিরাপদ রাখতে।
  • বাসার post দেখাতে, আর আপনার request-এর সাথে মেলে এমন বাসা এলে জানাতে।
  • দরকারি email পাঠাতে — email confirm, password reset, “বাসাটা এখনো খালি আছে?”, মিলে যাওয়া বাসার খবর। কোন email পেতে চান না, তা Account পাতা থেকে বন্ধ করা যায়।
  • ভুয়া post, দালালি আর spam call ঠেকাতে। যেমন কেউ এক দিনে অস্বাভাবিক অনেক নম্বর দেখলে আমরা থামিয়ে দিই।
  • সাইটটা কতটা কাজে লাগছে বুঝতে — যেমন একটা বাসা কতবার দেখা হলো, কোন ধরনের পাতা (যেমন “জরুরি নম্বর”) কতবার খোলা হলো, বা জরুরি নম্বরে call বাটন কতবার চাপা হলো। এই হিসাবে আপনার নাম, নম্বর, কী search করলেন বা মিটার কোড কখনো থাকে না। প্রতিটা হিসাব ৯০ দিন পর মুছে যায় — তারপর শুধু দিনের মোট সংখ্যা থাকে।

কে কী দেখতে পায়

  • সবাই দেখতে পায়: বাসার ছবি, ভাড়া, বিবরণ, এলাকা, আর map-এ আনুমানিক জায়গা। বাসার পুরো ঠিকানা কোথাও দেখানো হয় না। Map-এ একদম ঠিক জায়গা দেখাবেন কি না, তা post করার সময় আপনি নিজে বেছে নেন।
  • শুধু login করা মানুষ দেখতে পায়: post-এ দেওয়া যোগাযোগের নম্বর। কে কখন নম্বর দেখল তা আমরা লিখে রাখি, যাতে অপব্যবহার ধরা যায় (সাথে রাখা IP address ৯০ দিন পর মুছে যায়)। বাড়িওয়ালা দেখেন শুধু মোট কতজন দেখেছে — কারা দেখেছে তা না।
  • কেউ দেখতে পায় না: আপনার email, password, request-এর note, আর আপনি কোন কোন বাসা Save করেছেন। বাসার request share করলে শুধু এলাকা, ভাড়া আর বাসার ধরন দেখায় — নাম বা নম্বর না।
  • আপনি কোনো post report করলে সেটা শুধু আমাদের team দেখে, post-এর মালিক না।

যাদের সাহায্য নিয়ে সাইট চলে

সাইট চালাতে কয়েকটা বাইরের সেবা ব্যবহার করি। তারা শুধু নিজের কাজটুকুর জন্য দরকারি তথ্য পায়, অন্য কাজে ব্যবহার করতে পারে না:

  • Vercel আর Neon — সাইট আর database এদের server-এ চলে
  • Cloudinary — বাসার ছবি রাখে আর দেখায়
  • Brevo — আমাদের email পাঠায়
  • Google — “Google দিয়ে চালিয়ে যান” বেছে নিলে আপনার পরিচয় নিশ্চিত করে
  • Mapbox — map দেখায় (map খুললে আপনার browser সরাসরি Mapbox থেকে map-এর ছবি আনে)

এদের server বাংলাদেশের বাইরে থাকতে পারে।

আমরা কোনো বিজ্ঞাপন বা বাইরের tracking (যেমন Facebook Pixel, Google Analytics) ব্যবহার করি না। আপনার তথ্য কারও কাছে বিক্রি করি না, দিইও না — শুধু দেশের আইন অনুযায়ী কোনো কর্তৃপক্ষ বৈধভাবে চাইলে দিতে হতে পারে।

Cookie আর আপনার phone-এ রাখা তথ্য

Login ধরে রাখতে একটা cookie রাখি (৩০ দিন পর নিজে থেকে শেষ হয়ে যায়), আর আপনি বাংলা না English বেছেছেন সেটা মনে রাখতে আরেকটা।

আপনার browser-এ আরও কিছু ছোট তথ্য থাকে: compare করার জন্য বেছে রাখা বাসা, App install-এর কথা আবার মনে করাব কি না, আর একটা এলোমেলো নম্বর — যা দিয়ে শুধু বুঝি একই browser থেকে কতবার আসা হলো। এর কোনোটাই আপনার নাম বা নম্বরের সাথে জোড়া থাকে না, আর browser-এ “Do Not Track” চালু থাকলে এই হিসাবটুকুও রাখি না।

কতদিন রাখি

  • Account যতদিন আছে, তথ্যও ততদিন থাকে।
  • বাসা ভাড়া হয়ে গেলে বা মেয়াদ পেরোলে post সবার সামনে থেকে সরে যায়, কিন্তু আপনার Dashboard-এ থেকে যায়।
  • কিছু জিনিস account থাকলেও আগেই মুছে যায়: পাঠানো email-এর কপি ৩০ দিন পর, পড়া notification ৬ মাস পর (না-পড়া ১ বছর পর), আর কেউ নম্বর দেখলে তার IP address ৯০ দিন পর।
  • Account মুছে ফেললে আপনার নাম, email, phone, post, ছবি, Save করা বাসা, request আর notification সাথে সাথে মুছে যায়। শুধু এটুকু থাকে যে “একটা account মুছে ফেলা হয়েছে” — কার, তা না। Database-এর backup থেকেও কয়েক দিনের মধ্যে নিজে থেকে মুছে যায়।

আপনি নিজে যা করতে পারেন

  • নিজের তথ্য দেখতে পারেন — Account পাতা আর Dashboard-এ।
  • বাসার post যেকোনো সময় বদলাতে বা সরিয়ে দিতে পারেন।
  • কোন email আর notification পাবেন, Account পাতা থেকে ঠিক করতে পারেন।
  • Account পুরোপুরি মুছে ফেলতে পারেন — Account পাতার একদম নিচে আছে।
  • অন্য কিছু জানার বা চাওয়ার থাকলে নিচের ঠিকানায় লিখুন।

নিরাপত্তা

সাইটের সব যোগাযোগ encrypted (https)। বারবার ভুল password দিলে account কিছুক্ষণের জন্য আটকে যায়, যাতে কেউ আন্দাজে ঢুকতে না পারে।

তবে internet-এ কোনো কিছুই শতভাগ নিরাপদ না। আপনার তথ্য নিয়ে কোনো সমস্যা হলে যত দ্রুত সম্ভব আপনাকে জানাব।

বয়স

EiParay ১৮ বছরের কম বয়সীদের জন্য না।

এই নীতি বদলালে

দরকার হলে এই পাতা বদলাতে পারি। বড় কোনো বদল হলে সাইটে বা email-এ জানিয়ে দেব। উপরের তারিখ দেখে বুঝবেন শেষ কবে বদলানো হয়েছে।

আমাদের লিখুন

প্রশ্ন, পরামর্শ, বা কোনো post নিয়ে সমস্যা — যা-ই হোক জানান। যত দ্রুত পারি উত্তর দিই।

iPhone-এ EiParay রাখবেন যেভাবে

  1. Safari-র নিচে Share বোতাম (□↑) চাপুন
  2. তালিকা থেকে “Add to Home Screen” বেছে নিন
  3. উপরে “Add” চাপুন — ব্যস!

Home screen-এ EiParay-র icon আসবে, App-এর মতোই খুলবে।