EiParay
সাহায্য ও প্রশ্নোত্তর
সবাই সাধারণত যা জানতে চান, তার উত্তর এখানে। যা খুঁজছেন তা না পেলে নিচে আমাদের সরাসরি লিখুন।
বাসা খুঁজছেন যাঁরা
EiParay ব্যবহার করতে কি টাকা লাগে?
না, একদম ফ্রি। বাসা খোঁজা, Save করা, বাসার request দেওয়া — কোনো কিছুর জন্য টাকা লাগে না। আমরা কোনো commission বা দালালি নিই না।
বাসাটা এখনো খালি আছে কি না বুঝব কীভাবে?
প্রতিটা বাসার পাশে লেখা থাকে শেষ কবে owner জানিয়েছেন যে বাসাটা খালি — যেমন “আজ confirm করা” বা “৩ দিন আগে confirm করা”। যত সাম্প্রতিক, তত ভরসা।
কেউ ২১ দিন confirm না করলে post নিজে থেকেই সরে যায়, তাই পুরনো বাসা দেখে অযথা ফোন করতে হয় না। সন্দেহ হলে post-এর “এখনো Available? জিজ্ঞেস করুন” চাপুন — owner-এর কাছে খবর চলে যাবে।
Owner-এর নম্বর দেখতে login লাগে কেন?
যাতে নম্বরগুলো spam call আর দালালদের হাতে না যায়। Login করে “Contact করুন” চাপলেই নম্বর দেখবেন — সেখান থেকে সরাসরি Call বা WhatsApp করা যায়।
Post-এ “Owner”, “Caretaker”, “Agent” লেখা থাকে কেন?
যিনি post করেছেন তিনি বাসার কে, সেটা আপনি যেন আগেই জানেন। Owner মানে বাড়িওয়ালা নিজে, Caretaker মানে যিনি বাড়িটা দেখাশোনা করেন, Agent মানে দালাল বা broker। কেউ Agent হয়েও নিজেকে Owner লিখলে post-এ “ভুল তথ্য? Report করুন” চাপুন — আমরা ঠিক করে দেব।
কিছু বাসায় ভাড়া লেখা নেই কেন?
কিছু বাড়িওয়ালা ভাড়া আলোচনা করে ঠিক করতে চান। এমন বাসায় লেখা থাকে “Rent জানতে Contact করুন”। আপনি budget দিয়ে খুঁজলেও এগুলো আসে, তবে ভাড়া লেখা বাসাগুলোর পরে।
মনের মতো বাসা পাচ্ছি না। কী করব?
“আমার বাসা দরকার” থেকে জানিয়ে রাখুন — কোন এলাকায়, কত ভাড়ার মধ্যে, কয়টা রুম, কারা থাকবেন। এমন বাসা post হলেই notification আর email পাবেন। আপনার নাম বা নম্বর কেউ দেখবে না।
বাসা দেখার আগে কি advance দেব?
না, কখনোই না। নিজে গিয়ে বাসা না দেখে আর বাড়িওয়ালার সাথে সামনাসামনি কথা না বলে কাউকে টাকা পাঠাবেন না — bKash-এও না। কেউ আগে টাকা চাইলে সেই post-এ “Report করুন” চেপে জানান।
বাসা ভাড়া দেবেন যাঁরা
বাসা post করতে কতক্ষণ লাগে?
পাঁচ মিনিটের মতো। এলাকা, ভাড়া, কয়টা রুম আর কয়েকটা ছবি দিলেই হয়। নতুন post আমাদের team একবার দেখে নেয়, তারপর সবাই দেখতে পায় — সাধারণত খুব বেশি সময় লাগে না।
আমার বাসার পুরো ঠিকানা কি সবাই দেখবে?
না। বাসা নম্বর বা পুরো ঠিকানা কোথাও দেখানো হয় না। Map-এ শুধু আশেপাশের জায়গা দেখায় — চাইলে post করার সময় ঠিক জায়গাটাও দেখাতে পারেন। ঠিকানা আপনি নিজে ভাড়াটিয়াকে ফোনে বলবেন।
“বাসাটা এখনো খালি আছে?” email আসে কেন?
যাতে ভাড়াটিয়ারা পুরনো post দেখে আপনাকে অযথা ফোন না করেন। Email-এ দুটো বোতাম থাকে — “হ্যাঁ, এখনো Available” আর “ভাড়া হয়ে গেছে”। একটা চাপলেই কাজ শেষ, login-ও লাগে না।
এক সপ্তাহ confirm না করলে প্রথম email যায়, দুই সপ্তাহে আরেকটা। ২১ দিনেও উত্তর না পেলে post সরে যায় — তখনও Dashboard থেকে আবার confirm করে চালু করতে পারবেন।
বাসা ভাড়া হয়ে গেলে কী করব?
Dashboard-এ গিয়ে post-এর “ভাড়া হয়ে গেছে” চাপুন। Post সবার সামনে থেকে সরে যাবে, ফোন আসাও বন্ধ হবে। পরে বাসাটা আবার খালি হলে নতুন করে post করুন।
Share card আর QR code কী কাজে লাগে?
Post করার পর “Share ও QR” থেকে একটা সুন্দর ছবি পাবেন — Facebook group বা WhatsApp-এ দিলে সবাই এক নজরে ভাড়া, রুম আর এলাকা দেখবে। আর QR code প্রিন্ট করে বাড়ির গেটে “To-Let”-এর পাশে লাগিয়ে দিন — কেউ phone দিয়ে scan করলেই বাসার সব তথ্য পেয়ে যাবে।
কারা থাকতে পারবেন, তা কি বলে দেওয়া যায়?
হ্যাঁ। Post করার সময় Family, Bachelor, Student বা চাকরিজীবী — যাঁদের দিতে চান বেছে নিন। Post-এ সেটা পরিষ্কার লেখা থাকবে।
কতজন আমার বাসা দেখেছেন, জানব কীভাবে?
Dashboard-এ প্রতিটা post-এর নিচে লেখা থাকে কতবার দেখা হয়েছে, কতজন নম্বর দেখেছেন, কতজন Save করেছেন, আর QR বা share করা link থেকে কতজন এসেছেন। কতজন এমন বাসা খুঁজছেন, সেটাও দেখায়।
Account, App আর নিরাপত্তা
Password ভুলে গেছি।
Login পাতায় “Password ভুলে গেছেন?” চাপুন। আপনার email-এ নতুন password দেওয়ার একটা link যাবে, এক ঘণ্টা কাজ করবে। Email না পেলে Spam folder-টাও একবার দেখুন।
Email confirm করতে হয় কেন?
যাতে বুঝি email-টা সত্যিই আপনার, আর দরকারি খবর — যেমন মিলে যাওয়া বাসা বা password reset — ঠিক জায়গায় যায়। Account খোলার পর email-এ আসা link-এ একবার চাপলেই হয়ে যায়।
EiParay-র App কোথায় পাব?
Play Store লাগবে না। Phone-এর browser থেকেই EiParay home screen-এ রাখা যায়, তারপর App-এর মতোই খোলে। মেনুতে “App হিসেবে রাখুন” চাপুন। iPhone-এ Safari-র Share বোতাম থেকে “Add to Home Screen” বেছে নিন।
আমার তথ্য কি অন্য কাউকে দেন?
না। আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্যও ব্যবহার করি না। কোন তথ্য কে দেখতে পায়, Privacy Policy-তে বিস্তারিত লেখা আছে।
Account মুছে ফেলব কীভাবে?
Account পাতার একদম নিচে “Account মুছে ফেলুন” আছে। Password দিয়ে নিশ্চিত করলেই আপনার post, ছবি, Save করা বাসা আর request সব মুছে যাবে। এটা আর ফেরত আনা যায় না।
আমাদের লিখুন
প্রশ্ন, পরামর্শ, বা কোনো post নিয়ে সমস্যা — যা-ই হোক জানান। যত দ্রুত পারি উত্তর দিই।