EiParay

আমাদের কথা

ফেনী থেকে শুরু

এই পাড়ায় (EiParay) ফেনীর মানুষের রোজকার খোঁজাখুঁজি সহজ করতে বানানো — শুরুটা ভাড়া বাসা দিয়ে, তারপর ঘরের সেবা আর দরকারি নম্বর। আমাদের কথা একটাই: যা খুঁজছেন, পাশেই আছে — শুধু ঠিকমতো দেখিয়ে দিতে হয়।

আমরা কী করি

  • ভাড়া বাসা খোঁজা আর ফ্রিতে বাসা post করা — প্রতিটা বাসায় লেখা থাকে শেষ কবে confirm করা হয়েছে আর কে post করেছেন।
  • বাসা না পেলে “বাসা প্রয়োজন” জানিয়ে রাখা — মিলে গেলে আমরা জানাই।
  • কিছু দরকারি জিনিস: জাতীয় জরুরি নম্বর, সরকারি সেবার অফিসিয়াল লিংক আর prepaid মিটারের কোড পড়ার সহজ tool।

তথ্য কীভাবে ঠিক রাখি

পুরনো বাসার post নিজে থেকেই সরে যায়। ভুয়া বা ভুল post report করা যায়, আর আমাদের team সেগুলো দেখে।

জরুরি নম্বর আর সরকারি লিংক আমরা অফিসিয়াল সূত্র থেকে নিই, পাশে সূত্র আর যাচাইয়ের তারিখ লিখে দিই। যাচাই না করা নম্বর দিই না।

আমরা কোনো বাসা, ব্যবসা বা সেবার গ্যারান্টি দিই না। ভুল কিছু চোখে পড়লে জানান — ঠিক করে দেব।

খরচ

EiParay ব্যবহার করতে কোনো টাকা লাগে না। আমরা কোনো commission বা দালালি নিই না, আপনার তথ্য বিক্রি করি না।

কোথায় কোথায়

এখন শুধু ফেনী। অন্য উপজেলা আর জেলায় যাব তখনই, যখন সেখানে সত্যিকারের বাসা আর যাচাই করা তথ্য থাকবে।

আমাদের লিখুন

প্রশ্ন, পরামর্শ, বা কোনো post নিয়ে সমস্যা — যা-ই হোক জানান। যত দ্রুত পারি উত্তর দিই।

iPhone-এ EiParay রাখবেন যেভাবে

  1. Safari-র নিচে Share বোতাম (□↑) চাপুন
  2. তালিকা থেকে “Add to Home Screen” বেছে নিন
  3. উপরে “Add” চাপুন — ব্যস!

Home screen-এ EiParay-র icon আসবে, App-এর মতোই খুলবে।